ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) সংবাদদাতা

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিশেষ অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজাসহ এক নারীসহ তিন মাদককারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ব্যক্তিরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভার কালিকাপুর এলাকার মো: রনি মিয়া (২৬), দক্ষিণ কসবারকারী বাড়ি এলাকার মো: শরীফ (৩৪) এবং ধজনগর এলাকার মোসা: লিজা আক্তার (২৩)।

বুধবার (২৬ আগস্ট) দুপুর ১২টা ১০ মিনিটের দিকে উপজেলার শশীদল ইউনিয়নের দেউষ এলাকায় ব্রাহ্মণপাড়া থানার পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

পুলিশ সূত্রে জানা যায়, ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) রূপম কুমার সরকার পুলিশের একটি দল নিয়ে ওই এলাকায় অভিযান চালায়। এ সময়, দাওয়াতুল হক তালিমুল কোরআন মাদরাসার পূর্ব পাশের টানা ব্রিজ থেকে মন্দবাগগামী সড়কের উত্তর পাশের পাকা রাস্তা থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকে মাদক বিক্রির সাথে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানান, গ্রেফতার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাদেরকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

তিনি বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে কাউকে ছাড় দেয়া হবে না।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews