ক্যান্সার চিকিৎসা জগতে নতুন আশার আলো জাগিয়েছে শক্তিশালী হিউম্যান অ্যান্টিবডি উদ্ভাবন। প্রোস্টেট ক্যান্সার চিকিৎসায় শক্তিশালী এই হিউম্যান অ্যান্টিবডির প্রাথমিক গবেষণায় দেখা গেছে, এটি ক্যান্সার কোষ বৃদ্ধি ও ছড়িয়ে পড়া ঠেকাতে সক্ষম। খবর সায়েন্স ডেইলির। 

উমেয়া বিশ্ববিদ্যালয় ও সহযোগী প্রতিষ্ঠান একটি ক্যান্সার ড্রাগ তৈরি করেছে যা টিউমারের বৃদ্ধিকে ধীর করে দেয় এবং প্রোটেস্ট ক্রান্সারের বিরুদ্ধে লড়াই করে। তাদের এই অভাবনীয় উদ্ভাবন দ্য সায়েন্টিফিক জার্নাল সিগনাল ট্রান্সডাকশন অ্যান্ড টার্গেটেড থেরাপিতে প্রকাশ করা হয়। 

উমেয়া বিশ্ববিদ্যালয়ের বায়োসায়েন্স বিভাগের প্রফেসর ম্যারেন ল্যান্ডস্ট্রম বলেন, এই অ্যান্টিবডি ক্যান্সার কোষকে তার উৎপত্তিস্থল থেকে শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়া রোধ করে। আমরা খুবই আনন্দিত যে, আমরা এটা চিহ্নিত করতে সক্ষম হয়েছি। 

প্রোস্টেট ক্যান্সার কাদের হয়

বেশিরভাগ ক্ষেত্রে পুরুষদের এই ক্যান্সার হয়। প্রোস্টেট টিউমার এতটাই ধীর গতিতে বাড়ে যে, এর ভয়াবহতা শুরুতে টের পাওয়া যায় না। অনেক রোগীর ক্ষেত্রে এটি প্রোস্টেটের বাইরে ছড়িয়ে পড়ে। বিশেষ করে লিম্ফনোড ও হাড়ে। ক্যান্সারের এমন ভয়াবহতা চিহ্নিত করার পর উমেয়া বিশ্ববিদ্যালয়ের রিসার্চ টিম একটি হিউম্যান এন্টিবডি তৈরি করতে সক্ষম হয়েছে। গবেষকদের এই নতুন উদ্ভাবন ক্যান্সারের চিকিৎসা জগতে তুলনামূলক কম ঝুঁকি ও পার্শ্বপ্রতিক্রিয়ার।

এটি চিকিৎসার একটি নতুন ধাপ।গবেষণাটি গবেষকদের উদ্দেশ্যকে সফল করেছে। এটি একটি গুরুত্বপূর্ণ উদ্ভাবন যা পরবর্তীতে ওষুধে রূপান্তরের মাধ্যমে রোগীদের চিকিৎসায় অবদান রাখবে। 



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews