‘পেট্রল নেই’, ফিলিং স্টেশনে গিয়ে এমন অভিজ্ঞতার মুখে গত এক মাসে অনেকেই পড়েছেন। ইরান যুদ্ধ এই সংকট তৈরি করেছে বিশ্বজুড়েই। কিন্তু বাংলাদেশে পেট্রলের চাহিদা মেটে দেশেরই উৎপাদনে, এই তথ্যটি জানার পর এই প্রশ্ন স্বাভাবিকভাবেই আসে, তাহলে সংকটের কারণ কী? সংকট আছে ডিজেল, অকটেনেরও। এই কৌতূহলও অনেকের, পেট্রল আসলে কী? অকটেনের সঙ্গে তার তফাতটাই বা কী?
পেট্রল কী
পেট্রল একধরনের তরল জ্বালানি। অপরিশোধিত জ্বালানি (ক্রুড অয়েল) ও গ্যাসক্ষেত্র থেকে গ্যাসের উপজাত হিসেবে পাওয়া কনডেনসেট পরিশোধন করে পেট্রল উৎপাদন করা হয়।