স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতাধীন জামালপুর পল্লী উন্নয়ন অ্যাকাডেমি (আরডিএ) জনবল নিয়োগে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ নিয়োগের মাধ্যমে ৪র্থ থেকে ২০তম গ্রেডের মোট ২৭টি ক্যাটাগরিতে ৫৭টি শূন্য পদে জনবল নেওয়া হবে। গত ৯ জুলাই থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে, যা চলবে ৮ আগস্ট ২০২৬ পর্যন্ত।
১. পদের নাম ও সংখ্যা: পরিচালক ২টি (গ্রেড-৪)
বেতন: ৫০,০০০-৭১,২০০ টাকা।
২. পদের নাম ও সংখ্যা: যুগ্ম পরিচালক ১টি (গ্রেড-৫)।
বেতন: ৪৩,০০০-৬৯,৮৫০ টাকা।
৩. পদের নাম ও সংখ্যা: উপপরিচালক ১টি (গ্রেড-৬)।
বেতন: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা ।
৪. পদের নাম ও সংখ্যা: সহকারী পরিচালক ৫টি (গ্রেড-৯)।
বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা।
৫. পদের নাম ও সংখ্যা: সহকারী প্রোগ্রামার ১টি (গ্রেড-৯)।
বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা।
৬. পদের নাম ও সংখ্যা: সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার ১টি (গ্রেড-৯)
বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা।
৭. পদের নাম ও সংখ্যা: মেডিকেল অফিসার ১টি (গ্রেড-৯)।
বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা।
৮. পদের নাম ও সংখ্যা: সহকারী প্রকৌশলী (সিভিল) ১টি (গ্রেড-৯)
বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা।
৯. পদের নাম ও সংখ্যা: সহকারী গ্রন্থাগারিক ১টি (গ্রেড-১০)।
বেতন: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।
১০. পদের নাম ও সংখ্যা: ফিজিক্যাল ইন্সট্রাক্টর ২টি (পুরুষ-১, মহিলা-১) (গ্রেড-১০)।
বেতন: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।
১১. পদের নাম ও সংখ্যা: কারিগরি প্রশিক্ষক ৫টি (গ্রেড-১০)।
বেতন: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।
১২. পদের নাম ও সংখ্যা: সহকারী ফার্ম ম্যানেজার ৪টি (গ্রেড-১৩)।
বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা।
১৩. পদের নাম ও সংখ্যা: ব্যক্তিগত সহকারী (মহাপরিচালকের জন্য)
১টি (গ্রেড-১৩)।
বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা।
১৪. পদের নাম ও সংখ্যা: হোস্টেল সুপার ১টি (গ্রেড-১৩)।
বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা।
১৫. পদের নাম ও সংখ্যা: সহকারী ক্যাফেটেরিয়া ম্যানেজার ১টি (গ্রেড-১৩)
বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা।
১৬. পদের নাম ও সংখ্যা: মূল্যায়ন সহকারী ১টি (গ্রেড-১৪)।
বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা।
১৭. পদের নাম ও সংখ্যা: গবেষণা সহকারী ২টি (গ্রেড-১৪)।
বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা।
১৮. পদের নাম ও সংখ্যা: প্রশিক্ষণ সহকারী ২টি (গ্রেড-১৪)।
বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা।
১৯. পদের নাম ও সংখ্যা: স্টোরকিপার ১টি (গ্রেড-১৪)।
বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা।
২০. পদের নাম ও সংখ্যা: হিসাব সহকারী ১টি (গ্রেড-১৪)।
বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা।
২১. পদের নাম ও সংখ্যা: মাঠ সহকারী ২টি (গ্রেড-১৫)।
বেতন: ৯,৭০০-২৩,৪৯০ টাকা।
২২. পদের নাম ও সংখ্যা: সহকারী হোস্টেল সুপার ১টি (গ্রেড-১৬)।
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা।
২৩. পদের নাম ও সংখ্যা: রিসার্চ ইনভেস্টিগেটর ২টি (গ্রেড-১৬)।
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা।
২৪. পদের নাম ও সংখ্যা: সেলসম্যান ১টি (গ্রেড-১৬)।
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা।
২৫. পদের নাম ও সংখ্যা: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ৫টি (গ্রেড-১৬)।
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা।
২৬. পদের নাম ও সংখ্যা: অডিও ভিজ্যুয়াল টেকনিশিয়ান ১টি (গ্রেড-১৮)।
বেতন: ৮,৮০০-২১,৩১০ টাকা।
২৭. পদের নাম ও সংখ্যা: অফিস সহায়ক ১০টি (গ্রেড-২০)।
বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা: পদভেদে শিক্ষাগত যোগ্যতার ভিন্নতা রয়েছে। বিজ্ঞপ্তিতে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার বিবরণ দেওয়া রয়েছে।
বয়সসীমা: ১৮ থেকে ৩২ বছর হতে হবে। তবে ১ নম্বর পদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৪৫, ২ নম্বর পদের ক্ষেত্রে সর্বোচ্চ ৪০ বছর এবং ৩ নম্বর পদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩৫ বছর হতে হবে।
আবেদন ফি: ১ থেকে ১১ নম্বর পদের আবেদন ফি টেলিটক সার্ভিস চার্জসহ ২২৩ টাকা। ১২ থেকে ২৫ নম্বর পদের আবেদন ফি টেলিটক সার্ভিস চার্জসহ ১১২ টাকা। ২৬ ও ২৭ নম্বর পদের আবেদন ফি টেলিটক সার্ভিস চার্জসহ ৫৬ টাকা। সব গ্রেডের অনগ্রসর (ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) প্রার্থীদের জন্য আবেদন ফি টেলিটক সার্ভিস চার্জসহ ৫৬ টাকা।
আবেদনের নিয়ম: পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক প্রার্থীরা এখানে প্রবেশ করে আবেদনপত্র পূরণ করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ৮ আগস্ট ২০২৬, বিকাল ৫টা।