ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে হাম উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরো এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৬ জুন) দুপুরে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা: মোহাম্মদ মাঈনউদ্দিন খান।

হাসপাতাল সূত্র জানায়, সর্বশেষ মৃত্যু হওয়া শিশুটির বয়স ছিল তিন মাস পাঁচ দিন। তাকে হামের উপসর্গ নিয়ে গত ১৯ জুন তাকে হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে তার মৃত্যু হয়।

এ নিয়ে চলতি বছরের ১৭ মার্চ থেকে শুক্রবার পর্যন্ত হাসপাতালটিতে হাম উপসর্গ নিয়ে চিকিৎসাধীন মোট ৫৪ শিশুর মৃত্যু হয়েছে।

এদিকে, পরিস্থিতি এখনো উদ্বেগজনক। বর্তমানে হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে ৯১ জন শিশু চিকিৎসাধীন রয়েছে।

ক্রমবর্ধমান মৃত্যু ও আক্রান্তের সংখ্যা নিয়ে জনস্বাস্থ্যে উদ্বেগ বাড়ছে। এ অবস্থায় হাসপাতাল প্রশাসন অভিভাবকদের নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় শিশুদের নিয়ে আসার এবং হামের উপসর্গ দেখা দিলে বিলম্ব না করে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার আহ্বান জানিয়েছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews