মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার (২৭ জুলাই) বলেছেন, ওয়াশিংটন তেহরানের সাথে ‘গভীর আলোচনা’ চালিয়ে যাচ্ছে। তবে আলোচনা ব্যর্থ হলে তিনি কঠোর হামলা চালাতে প্রস্তুত রয়েছেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।

ট্রাম্প ইসরাইলি সংবাদমাধ্যম চ্যানেল ১২-কে বলেন, ‘যদি আলোচনা সফল না হয়, আমরা খুব কঠোর সামরিক পদক্ষেপে ফিরে যাব।’

তিনি জোর দিয়ে বলেন যে, কূটনৈতিক আলোচনার সুযোগ খুবই সীমিত এবং এই প্রক্রিয়াকে দ্রুত এগিয়ে নিয়ে যেতে হবে, ‘নতুবা একেবারেই নয়’।

ট্রাম্প বলেন, তিনি মনে করেন যে ইরান একটি চুক্তিতে আসতে চায়।

আঞ্চলিক মধ্যস্থতাকারীদের অনুরোধে গত শুক্রবার হামলা স্থগিত করেছিলেন বলে জানান তিনি।

ট্রাম্প দাবি করেন, ‘ইরানের সাথে সংশ্লিষ্ট সবাই আমাকে অনুরোধ করেছিল যে ‘গুলি চালাবেন না। এই অনুরোধ রাখলে লাভও হতো না, ক্ষতিও হতো না।’

মঙ্গলবার ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে ট্রাম্পের নির্ধারিত বৈঠকের আগে তিনি এই মন্তব্য করেন।

সূত্র: আনাদোলু অ্যাজেন্সি



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews