ফলো করুন
গাজীপুরের পূবাইলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিন কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৫ আগস্ট) দিনগত রাতে মেঘডুবি এলাকার ঢাকা বাইপাস সড়ক থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন, মেঘডুবি এলাকার মো. খোকন মিয়া (৪৪), মো. মোবারক হোসেন (৫৪) ও কাপাসিয়ার কান্দানিয়া গ্রামের মো. মহসিন (৩৬)।
পুলিশ জানায়, আসামিদের কাছ থেকে অপরাধে ব্যবহৃত তিনটি স্মার্টফোন ও নিষিদ্ধ সংগঠনের সমর্থনে প্রচারিত ‘শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে’ সম্বলিত পাঁচটি লিফলেট উদ্ধার করা হয়। জব্দকৃত মোবাইলগুলোতে ‘৪০নং ওয়ার্ড কোর আওয়ামী লীগ’ নামের একটি বিতর্কিত হোয়াটসঅ্যাপ গ্রুপ সক্রিয় ছিল, যার মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে প্ররোচনা ও জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করা হচ্ছিল।
আরও পড়ুন
আরও পড়ুন টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ঢাকায় গ্রেফতার

এ ঘটনায় এসআই মো. মেহেদী হাসান বাদী হয়ে পূবাইল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেন।
গ্রেফতার আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পূবাইল থানার ওসি মো. আতিকুর রহমান।