পায়ের নীচে তপ্ত মরুভূমি। মাথার ওপর চড়া রোদ। পারদ ৫০ ডিগ্রি ছুঁইছুঁই। এই অবস্থায় এক গ্লাস ঠাণ্ডা পানি বা টাটকা দই-ই যেন অমৃত। শহুরে জীবনে ফ্রিজ অর্থাৎ, রেফ্রিজারেটর ছাড়া এই গরমে এক গ্লাস ঠাণ্ডা পানি বা টাটকা দই পাওয়া অসম্ভব। তবে, ভারতের শতাব্দী প্রাচীন টেকনোলজি এ অসম্ভবকেই সম্ভব করেছে। রাজস্থানের গ্রামগুলোতে কোনো বিদ্যুৎ ছাড়াই অবলীলায় চলছে ‘দেশি ফ্রিজ’। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এ দেশি ফ্রিজের একটি ভিডিও।
রাজস্থানের এ দেশি ফ্রিজ মূলত মাটির কুঁড়েঘরের আদলে তৈরি একটি ছোট কাঠামো। তার ওপরে থাকে শুকনো ঘাস বা খড়ের ছাউনি। আর কাঠামোটির গায়ে থাকে একটি ছোট কাঠের জানালা। ওই জানালা খুললেই দেখা যায়, তার ভিতরে সযতেœ রাখা আছে টাটকা রুটি, দুধ এবং দই। কয়েক প্রজন্ম ধরে মরুপ্রদেশে খাদ্যপণ্য টাটকা এবং ঠা-া রাখার এ পদ্ধতি প্রচলিত রয়েছে। সূত্র : টাইমস অব ইন্ডিয়া।