গরম পড়লেই ঘরের সবচেয়ে প্রয়োজনীয় যন্ত্রগুলোর একটি হয়ে ওঠে এয়ার কুলার। কিন্তু অনেক সময় হঠাৎ কুলার চালু করতেই ‘গড়গড়’, ‘গুরর’ কিংবা ‘বুদবুদ’ ধরনের অদ্ভুত শব্দ শোনা যায়। এতে অনেকেই ভয় পেয়ে ভাবেন কুলার হয়তো নষ্ট হয়ে গেছে। বাস্তবে বেশিরভাগ ক্ষেত্রেই এই শব্দের কারণ খুব সাধারণ এবং একটু খেয়াল রাখলেই সহজে ঠিক করা যায়।
কুলারের ভেতরে পানি, পাম্প, পাইপ ও ফ্যান একসঙ্গে কাজ করে। এর যে কোনো অংশে ছোটখাটো সমস্যা তৈরি হলে শব্দ শুরু হতে পারে।
কুলারের ট্যাংকে পানির পরিমাণ কম থাকলে পাম্পের সঙ্গে বাতাস ঢুকে পড়ে। তখন পানি ও বাতাস মিশে পাইপে বুদবুদ তৈরি করে এবং গড়গড় শব্দ শোনা যায়। আবার অতিরিক্ত পানি থাকলেও পাম্পে চাপ পড়ে এবং শব্দ হতে পারে।
পাম্পের কাজ হলো নিচের পানি উপরের ট্রেতে তুলে দেওয়া। কিন্তু কখনও পাম্পের ভেতরে বাতাস ঢুকে গেলে পানি ঠিকভাবে চলাচল করতে পারে না। তখন পাইপে বাতাসের বুদবুদ ঘুরতে থাকে এবং অস্বাভাবিক শব্দ তৈরি হয়। বিশেষ করে অনেকদিন কুলার বন্ধ থাকার পর এই সমস্যা বেশি দেখা যায়।
গরমকালে ধুলো, ময়লা ও পানির খনিজ উপাদান জমে পাইপ বা নোজলের ছোট ছিদ্রগুলো বন্ধ হয়ে যেতে পারে। এতে পানি স্বাভাবিকভাবে প্রবাহিত হতে পারে না এবং চাপ তৈরি হয়ে শব্দ হয়।
কখনো কুলারের ফ্যান খুব জোরে ঘুরলে পানির ওপর চাপ পড়ে। এর ফলে পানির ভেতরে নড়াচড়া বাড়ে এবং পাইপে ছোট ছোট বুদবুদ তৈরি হয়ে শব্দ করতে পারে।
অনেকদিন ব্যবহারের পর কুলারের পাম্প দুর্বল হয়ে যেতে পারে। তখন পাম্প ঠিকমতো পানি তুলতে পারে না এবং চলার সময় শব্দ করতে থাকে।
উপরের সব পদ্ধতি অনুসরণ করার পরও যদি শব্দ বন্ধ না হয়, পাম্প থেকে পোড়া গন্ধ আসে বা একেবারেই পানি না ওঠে, তাহলে দেরি না করে একজন অভিজ্ঞ মিস্ত্রির সাহায্য নিন। তখন পাম্প বা মোটরের ভেতরে বড় ধরনের সমস্যা থাকতে পারে।
আসলে বেশিরভাগ ক্ষেত্রেই কুলার থেকে অস্বাভাবিক শব্দ হওয়া বড় কোনো ত্রুটি নয়। সামান্য পরিষ্কার-পরিচ্ছন্নতা ও নিয়মিত রক্ষণাবেক্ষণ করলেই কুলার দীর্ঘদিন ভালোভাবে কাজ করবে। তাই কুলার শব্দ করলে আতঙ্কিত না হয়ে আগে এই সহজ উপায়গুলো চেষ্টা করে দেখুন।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
কেএসকে