টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার পর বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে এসেছিল পাকিস্তান। দলে ছিল একাধিক নতুন মুখ, ভালো কিছু করে দেখাবে দল, এমনটাই আশা ছিল সমর্থক ও বোর্ডের। কিন্তু আশানুরূপ পারফরম্যান্স না করায় পাকিস্তানকে ২-১ ব্যবধানে সিরিজ হারতে হয়েছে। এই সিরিজে অভিজ্ঞ ব্যাটার বাবর আজম ছিলেন না।

বাংলাদেশের বিপক্ষে সিরিজ হারের পর পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা দল নির্বাচন নিয়ে তীব্র সমালোচনা করেছেন। বিশেষ করে, বাবর আজমের অনুপস্থিতি পাকিস্তান দলকে ক্ষতিগ্রস্ত করেছে বলে তাদের মতামত।

পাকিস্তানের সাবেক ক্রিকেটার মোহাম্মদ হাফিজ জানিয়েছেন, যদি বাবর আজম কোনো কারণে না খেলতে পারেন, তবে তার পরিবর্তে দুইজন ক্রিকেটারকে সুযোগ দেওয়া যেতে পারে।

হাফিজ বলেন, ‘শান মাসুদ বা আব্দুল্লাহ শফিক তিন নম্বরে ভালো বিকল্প হতে পারেন, যদি বাবর আজম চোটের কারণে বা বিশ্রামের জন্য দলে না থাকেন। আসন্ন বিশ্বকাপের জন্য এদের বিবেচনা করা উচিত।’

শান মাসুদের ওয়ানডে পরিসংখ্যান খুব একটা ভালো নয়, ৯ ম্যাচে ১৬৩ রান করেছেন তিনি, তবে লিস্ট-এ ক্রিকেটে তার গড় ৫৩। অন্যদিকে, আব্দুল্লাহ শফিক পাকিস্তানের হয়ে ২৭ ওয়ানডে খেলে ৭৩৭ রান করেছেন, যার মধ্যে একটি সেঞ্চুরিও রয়েছে।

পাকিস্তানের সর্বশেষ ওয়ানডে সিরিজে বাবর আজম সেঞ্চুরিসহ দারুণ পারফর্ম করেছিলেন। তবে বাংলাদেশ সিরিজে তাকে না রাখার কারণ ব্যাখ্যা করেছেন আকিব জাভেদ।

আকিব বলেন, ‘কিছু খেলোয়াড়কে (বাংলাদেশের বিপক্ষে) এই সিরিজের দলে অন্তর্ভুক্ত করা হয়নি। বাবর আজমের চোটের বিষয়ে বললে, টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ফিরে আসার পর আমাদের চিকিৎসকরা তার পরীক্ষা করেছেন। তার চোটের কারণে তিনি এই সিরিজ বা ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে খেলতে পারেননি… সে খেলতে চেয়েছিল, কিন্তু চোটের কারণে সেটা সম্ভব হয়নি।’



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews