এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচেও হেরেছে বাংলাদেশ ফুটবল দল।

বৃহস্পতিবার উজবেকিস্তানের তাসখন্দের দোস্তলিক স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের ম্যাচে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ।

এর আগে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে উজবেকিস্তানের কাছে ২-০ গোলে হেরেছিল বাংলাদেশ। টানা দুই হারে বাছাইপর্বের লড়াই থেকে ছিটকে পড়েছে বাংলাদেশ।

ম্যাচের ৪৪ মিনিটে সিরিয়াকে প্রথম এগিয়ে দেন আল মুসলি। এতে ১-০ গোলে এগিয়ে যায় সিরিয়া।

৪৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে সিরিয়া। আল হিরেকের গোলে ম্যাচে ২-০ ব্যবধানে এগিয়ে যায় সিরিয়া।

এরপর দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরতে আক্রমণ শানালেও, গোলের দেখা পায়নি বাংলাদেশ। উল্টো ৯০ মিনিটে তৃতীয়বারের মতো গোল হজম করে বাংলাদেশ। গোলদাতার তালিকায় আবারো নাম লেখান আল হিরেশ। শেষ পর্যন্ত ৩-০ গেলে ম্যাচ হারে বাংলাদেশ।

আগামী ৬ সেপ্টেম্বর একই ভেন্যুতে নিজেদের তৃতীয় ও গ্রুপের শেষ ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

বাছাইপর্ব থেকে আটটি গ্রুপের বিজয়ী দল এবং সেরা সাতটি রানার্স-আপ দল এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews