আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে রংপুরের কাউনিয়া উপজেলার ৩ নম্বর কূর্শা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দলীয় মনোনয়ন পেয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সহকারী মিডিয়া সম্পাদক ও রংপুর জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মো. মমিন মিল্লাত।

একই সঙ্গে তাকে ৩ নম্বর কূর্শা ইউনিয়ন জামায়াতের ভারপ্রাপ্ত আমিরের দায়িত্ব দেওয়া হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মমিন মিল্লাত সাংগঠনিক, সামাজিক ও জনকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন এবং নতুন সাংগঠনিক দায়িত্ব পাওয়ায় স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ইতিবাচক সাড়া সৃষ্টি হয়েছে।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে কূর্শা ইউনিয়নের রাজনৈতিক অঙ্গনে এ মনোনয়ন নতুন করে আলোচনা তৈরি করেছে।

এমআর// 





Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews