বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার ইউসুফ আহমেদ অবশেষে হাতে পেয়েছেন তার বাংলাদেশি পাসপোর্ট। সামাজিক যোগাযোগমাধ্যমে পাসপোর্ট হাতে পাওয়ার খবর জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সাবেক Birmingham City FC খেলোয়াড়। একই সঙ্গে পরিবার, বন্ধু, সমর্থক এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) ধন্যবাদ জানিয়েছেন তিনি।

ইউসুফের বাংলাদেশি নাগরিকত্ব ও পাসপোর্ট প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম। পুরো নথিপত্রের প্রক্রিয়া তিনি ব্যক্তিগতভাবে তদারকি ও সহযোগিতা করেছেন বলে জানা গেছে।

বাংলাদেশি পাসপোর্ট হাতে পাওয়ায় জাতীয় দলের হয়ে খেলার পথে ইউসুফের বড় একটি বাধা দূর হলো। আগামী সেপ্টেম্বরের আন্তর্জাতিক বিরতিতে বাংলাদেশ জাতীয় দলের অনুশীলন ক্যাম্পে তাকে দেখা যেতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে।

ইউসুফের এই অন্তর্ভুক্তি বাংলাদেশের জাতীয় দলের আক্রমণভাগে নতুন বিকল্প তৈরি করতে পারে। যুক্তরাজ্য ও বাংলাদেশের দ্বৈত নাগরিকত্ব থাকা ইউসুফ এখন আন্তর্জাতিক ফুটবলে লাল-সবুজের জার্সিতে মাঠে নামার অপেক্ষায়।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews