গত ২৬ এপ্রিল সামসাদ আরা সাথী নামের এক নারী ওসি মোহাম্মদ গোলাম আজমের বিরুদ্ধে মার্কেট দখল উদ্ধারের কথা বলে পাঁচ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ করেন। ভুক্তভোগী ওই নারী ডিএমপি কমিশনারের কাছে একটি লিখিত অভিযোগও দেন। অভিযোগ দেওয়ার পাঁচ দিন পরেই তাঁকে মিরপুর মডেল থানা থেকে প্রত্যাহার করা হলো।
আজ রাতে সামসাদ আরা সাথী মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘প্রত্যাহার করা হয়েছে শুনেছি। কিন্তু আনুষ্ঠানকিভাবে আমাকে বিষয়টি জানানো হয়নি।’