ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাফা কবিরের জন্মদিন আজ। বিশেষ এই দিনে পরিবার, বন্ধু ও ভক্তদের শুভেচ্ছায় ভাসছেন তিনি। তবে সবার মধ্যে অভিনেতা তৌসিফ মাহবুবের দেওয়া শুভেচ্ছাবার্তাটি বিশেষভাবে নজর কেড়েছে।



সাফা কবির ও তৌসিফ মাহবুব দীর্ঘদিনের বন্ধু। দুজনেরই শোবিজে পথচলা শুরু হয়েছে প্রায় একই সময়ে। সাফার জন্মদিন উপলক্ষে একসঙ্গে তোলা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে আবেগঘন বার্তা দেন তৌসিফ।



তৌসিফ জানান, কাছের বন্ধুর জন্মদিনে কীভাবে শুভেচ্ছা জানাবেন, সেটিই তার জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে। সাফাকে নিয়ে বলার মতো অনেক কথা থাকলেও কোনো কথাই যথেষ্ট মনে হচ্ছে না বলেও উল্লেখ করেন তিনি।

বার্তার শেষে সাফাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তৌসিফ লেখেন, তিনি তার বন্ধুকে কতটা ভালোবাসেন, সেটি সাফার জানা আছে।



তৌসিফের এই শুভেচ্ছাবার্তা নেটিজেনদেরও বেশ পছন্দ হয়েছে। প্রকাশের মাত্র ছয় ঘণ্টার মধ্যেই পোস্টটিতে ৬৫ হাজারের বেশি প্রতিক্রিয়া পড়ে। পাশাপাশি মন্তব্যের সংখ্যাও ছাড়িয়ে যায় সাড়ে ছয় হাজার।



উল্লেখ্য, বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করেন সাফা কবির। ২০১৩ সালে আদনান আল রাজীবের ‘অ্যাট ১৮ অল টাইম দৌড়ের উপর’ টেলিছবির মাধ্যমে অভিনয়ে অভিষেক হয় তার। একই টেলিছবির মাধ্যমে নাটকে যাত্রা শুরু করেন তৌসিফ মাহবুবও।



এরপর নিয়মিত নাটকে অভিনয়ের পাশাপাশি একাধিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও ওয়েব সিরিজে কাজ করেছেন সাফা। একটি ওয়েব সিনেমাতেও অভিনয় করেছেন তিনি। সর্বশেষ তাকে দেখা গেছে এস আর মজুমদারের ‘অবাক ভালোবাসা’ নাটকে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews