ইরানি ভিসাধারীদের অস্ট্রেলিয়ায় ভ্রমণে সাময়িকভাবে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। তাদের অস্ট্রেলিয়ায় ভ্রমণের উপর ছয় মাসের জন্য নিষেধাজ্ঞা দিয়েছে ফেডারেল সরকার। যেসব ইরানি ইতিমধ্যেই অস্ট্রেলিয়ায় ভ্রমণ করছেন অথবা যারা অস্ট্রেলীয় নাগরিক ও স্থায়ী ভিসাধারীদের স্বামী বা স্ত্রী অথবা নির্ভরশীল সন্তান, তারা এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবেন। ফেডারেল সরকার সংসদে অস্ট্রেলিয়ায় ভ্রমণের নতুন আইন পাস করেছে এবং যার মাধ্যমে নির্দিষ্ট দেশগুলো থেকে অস্থায়ী ভিসাধারীদের ছয় মাস পর্যন্ত অস্ট্রেলিয়ায় প্রবেশে বাধা দেওয়া হবে।
অস্ট্রেলিয়া সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক জানিয়েছেন ফেডারেল সরকার সাময়িকভাবে কিছু ইরানি ভিজিটর ভিসাধারীর ছয় মাসের জন্য দেশে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে। ইরানের সংঘাতের কারণে এই ঝুঁকি বেড়েছে। এবং কিছু অস্থায়ী ভিসাধারী তাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে অস্ট্রেলিয়া ত্যাগ করতে অক্ষম বা অনিচ্ছুক হতে পারেন। ইরান থেকে আসা দর্শনার্থীদের জন্য আগামীকাল একটি “আগমন নিয়ন্ত্রণ নির্ধারণ” কার্যকর করা হবে। আলবেনীয় সরকার উদ্বিগ্ন যে, ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে কিছু অস্থায়ী ভিসাধারী অস্ট্রেলিয়া ত্যাগ করতে “অক্ষম বা অসম্ভাব্য” হবেন বলে আশংকা করছে সরকার।
স্বরাষ্ট্রমন্ত্রী আরো জানান, সরকার বৈশ্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজন অনুযায়ী নীতি সমন্বয় করবে। অভিবাসন ব্যবস্থার অখণ্ডতা ও স্থায়িত্ব রক্ষার লক্ষ্যে প্রণীত নতুন আইনের অধীনে ইরানি দর্শনার্থীদের অস্ট্রেলিয়ায় ভ্রমণ নিষিদ্ধ করা হবে। এই নিয়মটি শুধুমাত্র অস্ট্রেলিয়ার বাইরে থাকা সেইসব ব্যক্তিদের জন্য প্রযোজ্য হবে, যাদের কাছে ইরানি পাসপোর্টের সাথে সংযুক্ত ভিজিটর (সাবক্লাস ৬০০) ভিসা রয়েছে।
যেসব ইরানি ইতোমধ্যে অস্ট্রেলিয়ায় ভ্রমণ করছেন বা ট্রানজিটে রয়েছেন তারা এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবেন। একইসাথে অস্ট্রেলীয় নাগরিক এবং স্থায়ী ভিসাধারীদের স্বামী বা স্ত্রী অথবা নির্ভরশীল সন্তানরাও এর আওতামুক্ত থাকবেন। অল্প সংখ্যক ব্যক্তিকে ক্ষেত্রবিশেষে একটি অনুমোদিত ভ্রমণ সনদ প্রদান করা হবে বলে তিনি জানান। অস্ট্রেলিয়া সরকার বিশ্বব্যাপী ঘটনাবলির ওপর নিবিড়ভাবে নজর রাখছে এবং অস্ট্রেলিয়ার অভিবাসন ব্যবস্থা যাতে সুশৃঙ্খল, ন্যায্য ও টেকসই থাকে তা নিশ্চিত করতে প্রয়োজন অনুযায়ী নীতি পরিবর্তন করবে।