দেশে প্রতিদিন নানা কর্মসূচি পালন করে সরকারের বিভিন্ন দপ্তর, সংস্থা, বিভিন্ন রাজনৈতিক দল ও অনেক সংগঠন। সোমবার (২২ জুন) উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী আছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন।

স্পিকারের কর্মসূচি

বেলা সাড়ে ১১টায় ঢাকায় নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত এবং দুপুর সাড়ে ১২টায় ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। সাক্ষাৎ দুটি অনুষ্ঠিত হবে স্পিকারের কার্যালয়ে।

অর্থমন্ত্রীর কর্মসূচি

সকাল ১০টায় গ্রিন রোডের ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক অডিটোরিয়ামে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

তথ্যমন্ত্রীর কর্মসূচি

সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় আয়োজিত সঙ্গীত উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রীর কর্মসূচি

সকাল ৯টায় ফার্মগেটের বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে (বিএআরসি) ‘ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা (দ্বিতীয় সংশোধিত)’ শীর্ষক প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। বিশেষ অতিথি হিসেবে থাকবেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

আইনমন্ত্রীর কর্মসূচি

দুপুর ১২টায় মোহাম্মদপুরের ওয়াইডব্লিউসিএ স্কুল অডিটোরিয়ামে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আসাদুজ্জামান।

পরিকল্পনা প্রতিমন্ত্রীর কর্মসূচি

বেলা ১১টায় শেরে বাংলা নগরের একনেক সম্মেলন কক্ষে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ও কোইকার যৌথ উদ্যোগে ‘Stakeholder Sensitization Workshop on Microdata Analysis Lab of BBS’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি।

বিশ্ব হাইড্রোগ্রাফি দিবসের অনুষ্ঠান

সকাল সাড়ে ৯টায় খিলক্ষেতের বানৌজা ঢাকায় ‘বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এবং নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।

ছাত্রদলের বিক্ষোভ মিছিল

বিকেল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদ এবং ফ্যাসিবাদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবলের ফাইনাল

বিকেল ৪টায় কমলাপুর স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।

টায়ার-টিউব খাতের সংবাদ সম্মেলন

দুপুর ১২টায় হলিডে ইন ঢাকার ‘দ্য ইলিশ’ রেস্তোরাঁয় বাংলাদেশ টায়ার-টিউব ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিটিএমইএ) প্রস্তাবিত বাজেট বিষয়ে সংবাদ সম্মেলন করবে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews