বাংলা নববর্ষ পহেলা বৈশাখকে ঘিরে সারাদেশজুড়ে শুরু হয়েছে উৎসবের আমেজ। নতুন বছরকে বরণ করে নিতে সাংস্কৃতিক আয়োজন, মেলা, গান ও নাচে মুখর হয়ে উঠেছে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলা-উপজেলা।

এরই ধারাবাহিকতায় এবার বৈশাখের বিশেষ আয়োজন বসছে পাবনায়। শহরের অ্যাডওয়ার্ড কলেজ মাঠে সকাল ৯টা থেকে শুরু হবে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। দিনব্যাপী এই আয়োজনে থাকছে সংগীত, নৃত্য ও তরুণ শিল্পীদের পরিবেশনা।

আয়োজনে প্রধান আকর্ষণ হিসেবে গান পরিবেশন করবেন নগরবাউলখ্যাত জনপ্রিয় রক সংগীতশিল্পী জেমস। তার সঙ্গে মঞ্চে থাকবেন কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুল এবং ঐশী। এছাড়া ‘ম্যাজিক বাউলিয়ানা ২০২৫’-এর সেরা তিন প্রতিযোগীও গান পরিবেশন করবেন।

শুধু সংগীত নয়, বৈশাখী এই আয়োজনে থাকছে নৃত্য পরিবেশনাও। নাচের মঞ্চ মাতাবেন মন্দিরা চক্রবর্তী ও সোহাগ ড্যান্স ট্রুপ।

পুরো অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন আলিফ এবং প্রযোজনার দায়িত্বে রয়েছেন অজয় পোদ্দার। আয়োজকরা আশা করছেন, বৈশাখের প্রথম দিনেই পাবনার এই আয়োজন দর্শক-শ্রোতাদের জন্য ভিন্নমাত্রার আনন্দ বয়ে আনবে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews