ব্যাপক আনন্দঘন পরিবেশে জার্মানির রাজধানী বার্লিনে বিএনপির জার্মানি শাখার উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি জার্মানি শাখার সিনিয়র নেতা জনাব আব্দুর রউফ মাস্টার, সঞ্চালনায় ছিলেন দলের সিনিয়র নেতা আবু হানিফ।
সভার শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ সায়েম, এরপর পরিবেশন করা হয় জাতীয় সংগীত ও দলীয় সংগীত।
আলোচনা সভায় বক্তব্য রাখেন শিকারপুর শেরেবাংলা ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি ও বর্তমান জার্মানি কেন্দ্রীয় শাখা বিএনপির সভাপতি পদপ্রার্থী কাজী রেজাউল হক সাঈদ, বার্লিন শাখা যুবদলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি মোসলেহ উদ্দিন ও বার্লিন শাখার সাবেক সেক্রেটারি বাবুল বেপারী। অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন মোবারক হোসেন, হাসিব আহমেদ, মাহবুব রুমন, রেদোয়ানসহ আরও অনেকে।
এ সময় সভাপতির বক্তব্যে আব্দুর রউফ মাস্টার জাতীয়তাবাদী দলের সমৃদ্ধ ইতিহাস, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের নানা দিক, প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগ, সাফল্য ও রাজনৈতিক দর্শন এবং দেশের বর্তমান গণতান্ত্রিক আন্দোলনে প্রবাসে বিএনপির ভূমিকা তুলে ধরেন।
সভায় অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন গিয়াস উদ্দিন টিপু, নিজাম দোকানদার, রতন আহমেদ, টুটুল মিয়া, জাহাঙ্গীর খাদেম, সাইদুর রহমান সাইদ, ইলিয়াস মিয়া, মাহমুদুল হক, জনি আহমেদ, সোহাগ আহমেদ, হাবিব কাজী, কবির উদ্দিন, কাদের, সোহেল চৌধুরী এবং জাহাঙ্গীর আলমসহ জার্মান ও বার্লিন বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা। বক্তারা বলেন, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর প্রতিষ্ঠার পর থেকে বিএনপি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও বহুদলীয় গণতন্ত্র রক্ষায় আপসহীন ভূমিকা পালন করে আসছে, দেশ যখনই সংকট কিংবা অনিশ্চিত ভবিষ্যতের কবলে পড়ে তখনই দেশ এবং দেশের জনগণকে রক্ষার জন্য আল্লাহর নিয়ামত হিসেবে জিয়া পরিবার এগিয়ে আসে।
আলোচনা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তাঁর সহধর্মিণী আপসহীন নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়াসহ দেশ ও গণতন্ত্রের আন্দোলনে সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা এবং দেশনায়ক প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।
সবশেষে আগত সবাইকে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক বিতরণ করা হয়।