কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) ছাড়া আমরা অনেক কাজ করতে পারব না। তাই টিআইএন নেওয়া জরুরি। তাই অনেকেই শুধু সেবা নেওয়ার জন্য টিআইএন নিতে বাধ্য হন। অনেক বছর শেষে রিটার্নও দেন না।
বর্তমানে ১ কোটি ২০ লাখের বেশি টিআইএনধারী আছেন। তাঁদের মধ্যে এ বছর সাড়ে ৪২ লাখ টিআইএনধারী রিটার্ন দিয়েছেন। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ওয়েবসাইটে গিয়ে টিআইএন নেওয়া যায়।
এবার দেখা যাক, টিআইএন ছাড়া কারা কী কী কাজ বা সেবা নিতে পারবেন না। সার্বিকভাবে প্রায় ৪০ ধরনের কাজে টিআইএন লাগবে। এর মধ্যে অন্যতম হলো