জাতীয় দল গতকাল সিঙ্গাপুরের বিপক্ষে খেলেছে। আজ আবার নারী অনূর্ধ্ব-২০ ও ছেলেদেরও খেলা রয়েছে। সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের যুবারা ফাইনালে ওঠার লড়াইয়ে নামবেন। মালদ্বীপে আয়োজিত সেমিফাইনালে প্রতিপক্ষ নেপাল। শক্তির বিচারে কেউ কারও চেয়ে কম নয়। কে যে ফাইনাল খেলবে বলা মুশকিল। টুর্নামেন্টে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। শিরোপা ধরে রাখাটাই তাদের চেষ্টায় থাকবে। তবে এ এক বড় চ্যালেঞ্জ। দুই ম্যাচ জিতলেই শিরোপা ধরে রাখা যাবে। তা কি সম্ভব?

গ্রুপ ম্যাচে পাকিস্তানকে ২-০ গোলে হারানো ও ভারতের সঙ্গে ১-১ ড্র করে গ্রুপ রানার্সআপ হিসেবেই নেপালের মুখোমুখি হবে। ম্যাচে খেলবেন ১১ জন, তবে বাংলাদেশের বড় ভরসার নাম যুক্তরাষ্ট্রপ্রবাসী রোনাল সুলিভান। প্রথম ম্যাচে জোড়া গোল করেছেন। পরে তাঁরই কর্নার কিক থেকে গোল করে ম্যাচে সমতা আনেন রিয়াদ। নিঃসন্দেহে নেপাল তাঁকে আলাদা মার্কিংয়ে রাখবে। সুলিভান জয়ের ব্যাপারে আশাবাদী। বলেন, ‘ফুটবল দলীয় খেলা। সমন্বয় করে খেললে অবশ্যই জেতা সম্ভব।’

আজ দ্বিতীয় সেমিফাইনালে ভারত লড়বে ভুটানের বিপক্ষে। কোন দুটি দেশ ফাইনাল খেলবে সেটাই বড় প্রশ্ন। তবে ফুটবল বিশ্লেষকরা বাংলাদেশ ও ভারতকেই এগিয়ে রাখছেন। দেখা যাক কী হয়। ভারতকে হারিয়ে শিরোপা জেতা আলাদা আনন্দ।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews