জানা যায়, ওই কিশোরের বাবার বাড়ি দুর্গাপুর উপজেলায়। ২০১৮ সালে তার মায়ের সঙ্গে বাবার বিচ্ছেদ হয়। এর পর থেকে সে পাশের গ্রামে নানার বাড়িতে থাকে। তার মায়ের আবার বিয়ে হয়েছে, মা ঢাকায় থাকেন। ওই কিশোর মাসখানেক আগে ঢাকায় মায়ের কাছে গিয়েছিল। গতকাল ঢাকা থেকে ফিরে বাবার বাড়িতে যায়।
ওই কিশোরের নানির বাড়ির আবদুর রশিদ ওরফে বাবু নামের এক প্রতিবেশীর দাবি, তাঁর মুঠোফোন ও কিছু টাকা চুরি করে সে পালিয়েছিল।
নির্যাতনের সময় জেরার মুখে শিশুটিকে বলতে শোনা যায়, তার বাবা তাকে ফোন চুরি করতে বলেছেন। চুরি করা টাকাও তার বাবাই নিয়েছেন।
এ বিষয়ে কিশোরের বাবা আনোয়ার হোসেন বলেন, নির্যাতন করে ছেলেকে দিয়ে তাঁর নাম বলানো হয়েছে। বাড়িতে এসে ছেলে সেটা বলেছে। ছেলের কথাও স্থানীয় লোকজন ফোনে ভিডিও করে রেখেছেন। বিষয়টি নিয়ে নাকি সালিস হবে। তখন এগুলো তুলে ধরা হবে। তিনি বলেন, তাঁর ছেলে চুরি করে থাকলে আইনের হাতে তুলে দেবে। গাছে বেঁধে তো মারতে পারেন না। আবদুর রশিদ নামের যে ব্যক্তি তাঁর ছেলেকে মেরেছেন, তিনি সম্পর্কে ওই কিশোরের মামা।