সিলেটে পরিবহন শ্রমিকদের দুই গ্রুপে সংঘর্ষে আহত আরেক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকালে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুইজনে। 

বৃহস্পতিবার মারা যাওয়া শ্রমিক দেলওয়ার হোসেন গোলাপগঞ্জ উপজেলার রণকেলী উত্তর গ্রামের ছাবলু মিয়ার ছেলে এবং সিলেট জকিগঞ্জ মিনিবাস শ্রমিক উপ কমিটির সদস্য দিলওয়ার হোসেন।

জানা গেছে, সিলেট-জগন্নাথপুর রুটে আহ্বায়ক কমিটি গঠনকে কেন্দ্র করে ২৭ এপ্রিল সিলেট কদমতলী টার্মিনালে শ্রমিকদের দুই গ্রুপে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন শ্রমিক গুরুতর আহত হন। চিকিৎসাধীন অবস্থায় গত ২ মে পরিবহন শ্রমিক দক্ষিণ সুরমার রিপন আহমদ মারা যান। আর গতকাল বৃহস্পতিবার দেলেওয়ার হোসেন নামের আরেক শ্রমিক মৃত্যুবরণ করেন। 

সংঘর্ষের ঘটনায় পরিবহন শ্রমিক নেতা মইনুল ইসলাম ও আলী আকবর রাজনসহ ২৯ জনের নামোল্লেখ করে অজ্ঞাত আরও ৬০ জনকে আসামী করে দক্ষিণ সুরমা থানায় মামলা দায়ের হয়েছে। 

এ ব্যাপারে দক্ষিণ সুরমা থানার ওসি মো. আশরাফুজ্জামান জানান, চিকিৎসাধীন অবস্থায় দুই পরিবহন শ্রমিক মারা গেছেন। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ জড়িতদের গ্রেফতারে তৎপর রয়েছে।  

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews