গল্পের নায়কের নাম আনার এবং নায়িকার নাম কলি। আনার ও কলি দুজনই নিম্নবিত্ত শ্রেণির মানুষ। কলি ঢাকা শহরের অলি-গলিতে ভ্যানে করে কাচের জিনিসপত্র বিক্রি করে। কিন্তু একদিন দেখা দেয় বিপত্তি।

আনার নামে একজন সেই একই গলিতে ভ্যানে করে প্লাস্টিকের জিনিসপত্র বিক্রি করতে আসে! শুরু হয় ভ্যানে করে দুই প্লাস্টিক বিক্রেতা আনার ও কলির মধ্যে বিরোধ দিয়ে! এখানে আনার চরিত্রে মুশফিক আর ফারহান এবং কলি চরিত্রে অভিনয় করেছেন কেয়া পায়েল।

দুইজনকে নিয়ে অদ্ভুত এই গল্পের নাটক ‘আনার কলি’ নির্মাণ করেছেন প্রশংসিত নির্মাতা মহিদুল মহিম। নাটকটির চিত্রনাট্যও তারই। এতে ডিরেক্টর অব ফটোগ্রাফিতে ছিলেন মোস্তাক মোরশেদ।

নির্মাতার ভাষ্য এমন, এটি শহরের একেবারে নিম্নবিত্ত দু’জন মানুষের জীবনযুদ্ধের গল্প। যদিও গল্পটা শুরু হয় দুজন হকারের মধ্যকার মুখের যুদ্ধ দিয়ে! এই শহরের এই শ্রেণীর মানুষগুলোর জীবনযুদ্ধের খানিকটা তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি গল্পটি আমাদের সবার মন ছুঁয়ে যাবে। একইসঙ্গে আমরা যারা মধ্যবিত্ত বা উচ্চবিত্তের সারিতে আছি, তাদের বিবেক একটু হলেও নাড়া দেবে বলে আমার বিশ্বাস।

‘আনার কলি’র প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, আসছে ঈদের জমজমাট আয়োজনের অন্যতম চমক হিসেবে মুক্তি পাচ্ছে ‘আনার কলি’। এটি ঈদ উৎসবে সিএমভি’র ইউটিউব চ্যানেলে দেখা যাবে।

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews