টালিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর প্রায় পাঁচ মাস পর তাঁর সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন মডেল-অভিনেত্রী মৌমিতা পণ্ডিত। অভিনেত্রীর দাবি, মৃত্যুর আগে রাহুলের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি এতদিন ব্যক্তিগতই রেখেছিলেন তারা।

সম্প্রতি মৌমিতার প্রকাশ করা একটি সিসিটিভি ফুটেজ ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়। ফুটেজে রাহুলকে মৌমিতার গালে আবির দিতে দেখা যায়। এরপরই তাদের সম্পর্কের বিষয়ে মুখ খোলেন অভিনেত্রী।

মৌমিতা জানান, চলতি বছরের দোলের দিন ভোরে রাহুল বাইক নিয়ে তার কাছে এসেছিলেন। দুজন একসঙ্গে সময় কাটানোর পাশাপাশি শহরে ঘুরে চা পান করেন। অভিনেত্রীর ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিন পর রাহুলের হাত ধরেই তিনি আবার দোলের রং খেলেছিলেন।

মৌমিতার সঙ্গে রাহুলের পরিচয়ও বেশ পুরোনো। তার প্রয়াত স্বামী অরিদীপ্তর সঙ্গে রাহুলের বন্ধুত্ব ছিল। স্বামীর মৃত্যুর পর রাহুলের সঙ্গে তাঁর যোগাযোগ বাড়ে। পরে উত্তরবঙ্গে একটি সিনেমার শুটিংয়ের সময় দুজনের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয় বলে দাবি করেছেন মৌমিতা।

অভিনেত্রীর দাবি, সম্পর্কটি একসময় প্রকাশ্যে আনার পরিকল্পনাও ছিল তাদের। এমনকি রাহুলের মৃত্যুর আগের রাতেও তাদের ভিডিও কলে কথা হয়েছিল বলে জানিয়েছেন তিনি। রাহুলের মৃত্যুর পর মানসিকভাবে ভেঙে পড়ার কথাও জানান মৌমিতা।

এদিকে রাহুলের সঙ্গে অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারের সম্পর্ক নিয়েও দীর্ঘদিন আলোচনা ছিল। তাদের একটি সন্তান রয়েছে এবং রাহুলের মৃত্যুর পর প্রিয়াঙ্কাকে ঘিরেও নানা আলোচনা তৈরি হয়।

গত ২৯ মার্চ তালসারিতে একটি ধারাবাহিকের শুটিং চলাকালে পানিতে ডুবে মারা যান ৪৩ বছর বয়সী রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। তাঁর আকস্মিক মৃত্যুতে টালিউডে নেমে আসে শোকের ছায়া।





Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews