ইউক্রেনের রাজধানী কিয়েভে রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে আটজন নিহত এবং ৩৪ জন আহত হয়েছেন। সোমবার (৬ জুলাই) ভোরে এ হামলা চালানো হয় বলে ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন।

কিয়েভ সিটি মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশনের প্রধান তাইমুর তাকাচেঙ্কো সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে বলেছেন, রাজধানীতে সাতজন নিহত ও ২৪ জন আহত হয়েছেন এবং এই হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

কিয়েভের আঞ্চলিক গভর্নর মিকোলা কালাশনিক বলেন, রাজধানীর পার্শ্ববর্তী এলাকাগুলোতে একজন নিহত ও ১০ জন আহত হয়েছেন।

কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো জানান, দারনিতস্কি জেলায় একটি ২৫ তলা ভবনে ধ্বংসাবশেষ আঘাত হানে। একই জেলায় পৃথক হামলায় ৩০ তলা আবাসিক ভবনে আগুন লেগে যায়, এতে বাসিন্দাদের সরিয়ে নেয়া হয়।

তিনি বলেন, পোদিলস্কি জেলায় ধ্বংসাবশেষের আঘাতে একটি ২১ তলা ভবন আংশিকভাবে ধ্বংস হয়েছে। অন্যদিকে ওবোলোনস্কি জেলায় আগুনে একটি গুদাম ও অনাবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

সূত্র: আনাদোলু অ্যাজেন্সি



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews