এক ম্যাচ আগেই মাত্র ১৫ বলে ফিফটি করে দ্রুততম পঞ্চাশের রেকর্ড গড়েছিলেন হাবিবুর রহমান সোহান। এবার সেটিকে ছাড়িয়ে দ্রুততম সেঞ্চুরির কীর্তি গড়লেন বিধ্বংসী এই ব্যাটার।

ঢাকা প্রিমিয়ার লিগে রোববার সিটি ক্লাবের বিপক্ষে তাণ্ডব চালিয়ে মাত্র ৪৫ বলে সেঞ্চুরি করেছেন সোহান। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে লিস্ট ‘এ’ ক্রিকেটে এটিই দ্রুততম সেঞ্চুরির রেকর্ড।

আগের রেকর্ডটাও অবশ্য সোহানের ছিল। ২০২৩ সালের বিসিএলে মাত্র ৪৯ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি। তবে চলতি ডিপিএলে সমান ৪৯ বলে সেঞ্চুরি করে তার পাশে বসেন মোসাদ্দেক হোসেন সৈকত।

তবে নিজের রেকর্ড পুনরুদ্ধার করতে সময় নিলেন না সোহান। ১৮তম ওভারে সাজঘরে ফেরার আগে ৮ চার ও ১৩ ছক্কায় মাত্র ৫৮ বলে ১৩০ রানের ইনিংস খেলেন লিজেন্ডস অব রূপগঞ্জের এই ওপেনার।

লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশী ব্যাটারদের মাঝে এক ইনিংসে এটি দ্বিতীয় সর্বোচ্চ ছক্কার রেকর্ড। ২০১৯ সালে ২০৮ রানের ইনিংস খেলার পথে ১৬টি ছক্কা মেরেছিলেন আবাহনীর সৌম্য সরকার।

সব মিলিয়ে লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি জেইক ফ্রেজার-ম্যাকগার্কের। ২০২৩ সালের মার্শ ওয়ানডে কাপে সাউথ অস্ট্রেলিয়ার হয়ে ২৯ বলে সেঞ্চুরি করেছিলেন ম্যাকগার্ক।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews