ইরান সতর্কতা উচ্চারণ করে বলেছে, লেবাননে ইসরাইলের যেকোনো হামলাকে তারা যুক্তরাষ্ট্রের সাথে হওয়া সমঝোতার স্মারকের (মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং) লঙ্ঘন হিসেবে বিবেচনা করবে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, তেহরানের দৃষ্টিতে অর্জিত এই চুক্তির একপক্ষে রয়েছে ইরান ও হিজবুল্লাহ এবং অন্যপক্ষে রয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল।

আরাঘচি জোর দিয়ে বলেন, ‘লেবাননে যুদ্ধের অবসান সম্পূর্ণ যুদ্ধের অবসানের একটি অবিচ্ছেদ্য অংশ এবং যুদ্ধের অবসান মানেই দখলদারিত্বেরও সমাপ্তি।’

তিনি সতর্ক করেন যে এখন থেকে লেবাননে ইসরাইলের যেকোনো হামলা এবং লেবাননের ভূখণ্ডে তাদের দখলদারিত্ব অব্যাহত রাখা ‘আমাদের দৃষ্টিতে সমঝোতার স্মারক লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে’।

ইসরাইলের পক্ষ থেকে বলা হচ্ছে, দক্ষিণ লেবাননে তাদের সেনাদের দিকে এগিয়ে আসাদের ওপর তারা হামলা চালিয়েছে, এমন দাবি করার প্রেক্ষাপটে আরাঘচির এই মন্তব্য এসেছে।

লেবাননের হিজবুল্লাহও জানিয়েছে, প্রতিক্রিয়া হিসেবে তারা ইসরাইলি বাহিনীর ওপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা চূড়ান্ত হওয়ার ঘোষণা দেয়ার পর, লেবাননে ‘নিরাপত্তা অঞ্চল’-এ তাদের বাহিনীর উপস্থিতি অব্যাহত থাকবে বলে জোর দিয়েছে ইসরাইল।

ইসরাইলের বহু কর্মকর্তা এই সমঝোতার নিন্দা জানিয়েছেন।

সূত্র : বিবিসি



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews