মে দিবস পালন ইস্যুতে বট বাহিনী ইচ্ছাকৃত বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়কারী ও সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস।  

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই অভিযোগ করেন।  

বিবৃতিতে জানানো হয়, সমাবেশে বক্তব্যে শিমুল বিশ্বাস বলেছেন, ১৮৮৬ সালের ১ মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকদের ৮ ঘণ্টা কাজের দাবিতে আন্দোলনের স্মরণে ১৮৮৯ সালে প্যারিসে অনুষ্ঠিত আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনে প্রতি বছর ১ মে ‘আন্তর্জাতিক শ্রমিক দিবস’ বা মে দিবস পালনের প্রস্তাব গৃহীত হয়, যা ১৮৯০ সাল থেকে বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে।

১৮৮৬ সালের ১ মে শিকাগোর হে মার্কেটে শ্রমিকদের মিছিলে পুলিশ গুলি চালালে কয়েকজন শ্রমিক নিহত হন। ১৮৮৯ সালের ১৪ জুলাই প্যারিসে অনুষ্ঠিত দ্বিতীয় ইন্টারন্যাশনাল-এর কংগ্রেসে ১ মে-কে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে ঘোষণা করা হয়। ১৮৯০ সালের ১ মে প্রথম আন্তর্জাতিকভাবে এই দিবসটি পালিত হয়। ভারত উপমহাদেশে প্রথম মে দিবস পালিত হয়েছিল ১৯২৩ সালের ১ মে, চেন্নাইতে।

১৯৭৯ সালে প্রেসিডেন্ট হিসেবে জিয়াউর রহমান মে দিবসের কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ১৯৯১ প্রধানমন্ত্রী হিসেবে বেগম খালেদা জিয়া মে দিবসের কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ২০২৬ সালে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান মে দিবসের কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। 

আরও পড়ুন

আরও পড়ুন

মির্জা আব্বাসের শারীরিক অবস্থার সবশেষ তথ্য দিলেন তার স্ত্রী

মির্জা আব্বাসের শারীরিক অবস্থার সবশেষ তথ্য দিলেন তার স্ত্রী

শিমুল বিশ্বাস অভিযোগ করেন, আমার উদ্ধৃতি দিয়ে বট বাহিনীর কোনো কোনো আইডি থেকে সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হয়েছে প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৯ সালে প্রথম মে দিবস পালন করেন। বট বাহিনীর ইচ্ছাকৃত বিভ্রান্তি ছড়ানো অপচেষ্টা আমার দৃষ্টি আকৃষ্ট হয়েছে। শ্রমিক আন্দোলনের একজন কর্মী হিসেবে আশা করি বট বাহিনী তাদের বিভ্রান্তি মূলক প্রচারনা থেকে বিরত থাকবে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews