রাজনৈতিক চাপ কমাতে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনকে বিপুল অঙ্কের শেয়ার দেওয়ার প্রস্তাব দিয়েছে বিখ্যাত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) তৈরির প্রতিষ্ঠান ওপেনএআই। বর্তমান বাজারমূল্য অনুযায়ী এই ৫ শতাংশ শেয়ারের দাম প্রায় ৪ হাজার ২৬০ কোটি (৪২.৬ বিলিয়ন) ডলার।

সংবাদমাধ্যম ‘ফিন্যান্সিয়াল টাইমস’-এর খবর অনুযায়ী, ট্রাম্প প্রশাসনের সাথে আলোচনায় ওপেনএআই-এর প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান এই প্রস্তাব দিয়েছেন। তিনি জানান, সরকারকে এই শেয়ার দিলে সাধারণ আমেরিকানরা এআই শিল্পের দ্রুত বৃদ্ধির আর্থিক সুবিধা সরাসরি ভোগ করতে পারবেন।

এই পরিকল্পনায় শুধু ওপেনএআই নয়, গুগল, মেটা ও অ্যানথ্রপিকের মতো বড় এআই প্রতিষ্ঠানগুলোরও ৫ শতাংশ করে শেয়ার নিয়ে একটি সরকারি তহবিল গঠনের কথা বলা হয়েছে। তবে অন্য কোম্পানিগুলো এই প্রস্তাবে রাজি হবে কি না, তা এখনো পরিষ্কার নয়।

সাইবার ঝুঁকি, জাতীয় নিরাপত্তা এবং চীনের সস্তা এআই মডেলগুলোর সাথে পাল্লা দিতে আমেরিকা সরকার সম্প্রতি এআই কোম্পানিগুলোর ওপর নজরদারি বাড়িয়েছে। মূলত এই চাপ কমাতেই ওপেনএআই এমন প্রস্তাব দিয়েছে। এর আগেও তারা এআইয়ের আয় সবার মাঝে ছড়িয়ে দিতে একটি ‘পাবলিক ওয়েলথ ফান্ড’ গঠনের কথা বলেছিল।

এ বিষয়ে হোয়াইট হাউস বা প্রযুক্তি কোম্পানিগুলো এখনো কোনো মন্তব্য করেনি। তবে ট্রাম্প প্রশাসন এর আগেও সেমিকন্ডাক্টর ও প্রযুক্তির মতো গুরুত্বপূর্ণ খাতে শেয়ার নিয়েছিল। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেও শীর্ষ এআই কোম্পানিগুলোতে সরকারের শেয়ার থাকার পক্ষে। তিনি মনে করেন, এতে সাধারণ মানুষ এআই বিপ্লবের ‘অংশীদার’ হতে পারবে।

বিডিপ্রতিদিন/কেকে



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews