সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে ককটেল হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। একই সঙ্গে তিনি ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য তদন্তের আহ্বান জানান।

মঙ্গলবার (৭ জুলাই) এক বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, সোমবার রাতে সাভারের তারাপুর ঈদগাহ মাঠে এনসিপির পদযাত্রা-পরবর্তী সমাবেশে সংঘটিত ককটেল হামলা নিন্দনীয়, উদ্বেগজনক ও বর্বরোচিত। এ ঘটনায় আহতদের দ্রুত সুস্থতা কামনা করে তিনি হামলার তীব্র নিন্দা জানান।

তিনি বলেন, একটি রাজনৈতিক দলের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলার ঘটনা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি করেছে। হামলার পাশাপাশি সমাবেশস্থলে বিদ্যুৎ বিভ্রাটের ঘটনাও নিরপেক্ষভাবে তদন্ত করা উচিত বলে তিনি মন্তব্য করেন।

মিয়া গোলাম পরওয়ার দাবি করেন, রাজনৈতিক প্রভাবমুক্ত তদন্তের মাধ্যমে হামলার নেপথ্যে জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে প্রশাসনের বিরুদ্ধে ওঠা অভিযোগও নিরপেক্ষভাবে খতিয়ে দেখার আহ্বান জানান তিনি।

বিবৃতির শেষে তিনি বলেন, সব রাজনৈতিক দলের শান্তিপূর্ণ কর্মসূচি পালনের পরিবেশ নিশ্চিত করা সরকারের দায়িত্ব। দেশে রাজনৈতিক স্থিতিশীলতা ও জননিরাপত্তা বজায় রাখতে অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনার কোনো বিকল্প নেই।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews