সোমবার (৫ এপ্রিল) চরকি অরিজিনাল ফিল্মে প্রকাশ পেয়েছে চা শ্রমিকদের নিয়ে নির্মিত ‘চা গরম’ এর অফিশিয়াল পোস্টার। নির্মাতা শঙ্খ দাশগুপ্ত জানান এই ফিল্মে চা বাগানের শ্রমিকদের প্রাত্যহিক জীবন ও অধিকারের গল্প উঠে আসবে। তিনি গতানুগতিক ব্যাকড্রপ হিসেবে নয় বরং সরাসরি চা বাগানের ভেতরে গিয়ে শ্রমিকদের বাস্তব জীবনটা তুলে আনার চেষ্টা করেছেন।

'প্রিয় মালতি' খ্যাত এই নির্মাতা আরও জানান চা বাগান সম্পর্কে সাধারণ মানুষের মতো তারও অনেক অজানা তথ্য ছিল যা এই কনটেন্টে দর্শক উপভোগ করতে পারবেন। তরুণ অভিনয়শিল্পীদের নিয়ে নির্মিত এই ফিল্মটি আসন্ন পহেলা বৈশাখ উপলক্ষে ১৪ এপ্রিল চরকিতে মুক্তি পাবে।

ফিল্মটিতে অভিনয় করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির, পার্থ শেখ, রেজওয়ান পারভেজ এবং সারাহ জাবিন অদিতি। সাফা কবির জানান শঙ্খ দাশগুপ্তের ভিন্নধর্মী নির্মাণ এবং শক্তিশালী গল্পের কারণেই তিনি ফিল্মটিতে কাজ করতে আগ্রহী হয়েছেন। অন্য অভিনয়শিল্পীরাও চা বাগানের কঠিন বাস্তবতা এবং নির্মাতার সঙ্গে কাজ করার চ্যালেঞ্জিং সুযোগ পেয়ে বেশ উচ্ছ্বসিত।

এ প্রসঙ্গে চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদোয়ান রনি জানান রবি নিবেদিত ও অক্সফামের সহপ্রযোজনায় নির্মিত এই ফিল্মটি মূলত নতুন করে শুরু করার অনুপ্রেরণা জোগাবে। সাইফুল্লাহ রিয়াদের চিত্রনাট্যে এতে আরও অভিনয় করেছেন এ কে আজাদ সেতু।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews