ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে সংলাপ ও কূটনৈতিক আলোচনাই একমাত্র কার্যকর পথ বলে আবারও জানিয়েছে চীন। তেহরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নতুন করে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের পর শুক্রবার বেইজিং এ অবস্থান পুনর্ব্যক্ত করেছে। বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন, ইরান পরিস্থিতিতে আমরা সবসময় মনে করি, সংলাপ ও আলোচনায় সংকট থেকে বেরিয়ে আসার একমাত্র কার্যকর পথ রয়েছে। তিনি আরও বলেন, চীন অবৈধ একতরফা নিষেধাজ্ঞার বিরোধিতা করে।

এ বিষয়ে আমাদের অবস্থান ধারাবাহিক ও স্পষ্ট। চীনের এই বক্তব্য এমন এক সময়ে এসেছে, যখন ওয়াশিংটন ইরানের ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়াচ্ছে। একই সঙ্গে ইরানের সঙ্গে সম্পর্ক বজায় রাখা চীনা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধেও নিষেধাজ্ঞা আরোপের ইঙ্গিত দিয়েছে ট্রাম্প প্রশাসন। এর আগে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’ও পশ্চিম এশিয়া ও উপসাগরীয় অঞ্চলের ক্রমবর্ধমান উত্তেজনা কমিয়ে দ্রুত সংলাপ ও আলোচনায় ফিরে আসার আহ্বান জানিয়েছিলেন। বেইজিংয়ের অবস্থান থেকে স্পষ্ট, ইরানের বিরুদ্ধে একতরফা অর্থনৈতিক চাপ বা সামরিক পদক্ষেপের পরিবর্তে কূটনৈতিক সমাধানকেই অগ্রাধিকার দিচ্ছে চীন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews