চলমান যুদ্ধবিরতি লঙ্ঘনের মধ্যেই মুসলিমদের ঈদুল আজহার আগ মুহূর্তেও গাজা উপত্যকায় হামলা চালিয়েছে ইসরাইল। এতে আরো তিনজন ফিলিস্তিনি নিহত হয়েছেন, ফলে মঙ্গলবার (২৬ মে) নিহতের সংখ্যা বেড়ে নয়জনে দাঁড়িয়েছে।

এই হামলায় গাজা শহরের ব্যস্ততম বাণিজ্যিক এলাকার একটি দোকানসহ আবাসিক ভবন, আরেকটি আবাসিক ভবনের ছাদ, একটি বেসামরিক যানবাহন এবং মধ্য ও দক্ষিণ গাজায় বেসামরিক নাগরিকদের একটি সমাবেশকে লক্ষ্যবস্তু করা হয়।

সর্বশেষ হামলায় গাজা শহরের পশ্চিমে দক্ষিণাঞ্চলীয় রিমাল এলাকার একটি আবাসিক ভবনে ইসরাইলি যুদ্ধবিমান হামলা চালালে একজন নারীসহ তিনজন ফিলিস্তিনি নিহত এবং আরো ২০ জন আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঈদুল আজহার আগে ভবনটি গাজা শহরের অন্যতম জনবহুল একটি শপিং এলাকায় অবস্থিত ছিল।

সূত্রমতে, রিমাল এলাকার একটি আবাসিক ভবনের ছাদে চালানো ইসরাইলি হামলায় আরো পাঁচজন ফিলিস্তিনি আহত হয়েছেন। এর আগে, দক্ষিণ গাজার খান ইউনিসের পশ্চিমে একটি বেসামরিক গাড়িকে লক্ষ্য করে চালানো এক হামলায় দুই ফিলিস্তিনি নিহত এবং আরো বেশ কয়েকজন আহত হন।

এদিকে, মধ্য গাজার মাঘাজি শরণার্থী শিবিরের চালানো ইসরায়েলি হামলায় চার ফিলিস্তিনি নিহত হন।

নাসের হাসপাতালের একটি চিকিৎসা সূত্রের মতে, ভোরবেলা খান ইউনিসের তুর্কি কসাইখানা এলাকায় ইসরাইলি সেনাবাহিনীর গুলিতে এক ফিলিস্তিনি নারী আহত হন।

ওই হামলায় এর আগে এক শিশুসহ দুই ফিলিস্তিনি নারী নিহত এবং আরো ৩০ জন আহত হয়েছিলেন, যাদের অধিকাংশই শিশু ও নারী।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, গত অক্টোবর থেকে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের ফলে মঙ্গলবার পর্যন্ত ৯০৬ জন ফিলিস্তিনি নিহত এবং দুই হাজার ৭৪৭ জন আহত হয়েছেন।

২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া দুই বছরের নৃশংস অভিযানে ইসরাইল ৭২ হাজার জনেরও বেশি মানুষকে হত্যা করেছে এবং এক লাখ ৭২ হাজার জনেরও বেশি মানুষকে আহত করেছে। এই অভিযানে ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটেছে, যা ৯০ শতাংশ বেসামরিক অবকাঠামোকে ক্ষতিগ্রস্ত করেছে।

সূত্র: আনাদোলু অ্যাজেন্সি



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews