হঠাৎ পদত্যাগ করলেন ইন্টার মায়ামির প্রধান কোচ হাভিয়ের মাসচেরানো। ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে গেছেন তিনি। মঙ্গলবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্লাব কর্তৃপক্ষ।

২০২৪ সালের নভেম্বরে মায়ামির কোচের দায়িত্ব নেন মাসচেরানো। তার কোচিংয়েই গত আসরে ক্লাবের ইতিহাসে প্রথমবার এমএলএস কাপ জয়ের স্বাদ পায় ক্লাবটি।

দলের বরাতে মাসচেরানো বলেন, ‘সবাইকে জানাতে চাই যে, ব্যক্তিগত কারণে আমি ইন্টার মায়ামির প্রধান কোচ হিসেবে আমার মেয়াদ শেষ করার সিদ্ধান্ত নিয়েছি। আমি ধন্যবাদ জানাতে চাই ক্লাবকে আমার ওপর রাখা আস্থার জন্য। বিশেষ করে খেলোয়াড়দের ধন্যবাদ জানাতে চাই, যাদের কারণেই আমরা এই অবিস্মরণীয় মুহূর্তগুলো উপভোগ করতে পেরেছি।’

ক্লাব জানিয়েছে, সাময়িকভাবে স্পোর্টিং ডিরেক্টর গুইলার্মো হোয়োস দলের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন। পাশাপাশি চিফ সকার অফিসার আলবার্তো মারেরো স্পোর্টিং ডিরেক্টরের দায়িত্ব নেবেন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews