ডেইলি সিলেট ডেস্ক ::

পাবনা সদর উপজেলায় বাড়ির পাশের মাঠে জমে থাকা ডোবার পানিতে গোসল করতে নেমে তিন শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার চরতারাপুর ইউনিয়নের দাশপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান সদর থানার ওসি তরিকুল ইসলাম।

নিহত শিশুরা হলো- দাশপাড়া গ্রামের শিমুল মল্লিকের মেয়ে সুমি খাতুন (৭) এবং একই গ্রামের মো. আশরাফুল ইসলামের দুই সন্তান খালিদ হোসেন (৮) ও আফিয়া খাতুন (৫)।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, দুপুরে তিন শিশু বাড়ির পাশের মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে গোসল করতে নামে। একপর্যায়ে মাঠের নিচু অংশের গভীর পানিতে তারা তলিয়ে যায়।

তাদের খোঁজ না পেয়ে স্বজন ও স্থানীয়রা পানিতে নেমে খুঁজতে থাকেন। পরে তিন শিশুকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ওসি তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া নেওয়া হচ্ছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews