ফিলিস্তিনে ইসরায়েলের চলমান আগ্রাসন ও বর্বর হামলার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে যুক্তরাজ্যের সামরিক সহযোগিতা বন্ধের আহ্বান জানিয়েছেন দেশটির সাবেক লেবার পার্টি নেতা ও বর্তমান স্বতন্ত্র এমপি জেরোমি করবিন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে করবিন জানান, ইসরায়েল কর্তৃক যুক্তরাজ্যের সামরিক অবকাঠামো ব্যবহার অবিলম্বে বন্ধ করতে হবে। একই সাথে তিনি যুক্তরাজ্যে এলবিট সিস্টেমসের (Elbit Systems) অস্ত্র উৎপাদন এবং ইসরায়েলি এফ-৩৫ (F-35) যুদ্ধবিমানের যন্ত্রাংশ সরবরাহ সম্পূর্ণভাবে স্থগিত করার জোরালো দাবি জানান।

সাক্ষাৎকারে করবিন বলেন, "আমি যুদ্ধের অবসান এবং ফিলিস্তিনের জনগণের জন্য স্থায়ী শান্তি দেখতে চাই। ইসরায়েলে যারা শান্তি চান, আমি তাদেরও সমর্থন করি। কিন্তু ইসরায়েল সরকার তাদের রাষ্ট্রীয় আচরণের যেকোনো সমালোচনাকেই 'ইহুদিবিদ্বেষ' (Anti-Semitism) বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে, যা সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট কথা।"

জাতিসংঘ ও আন্তর্জাতিক আইনের ভূমিকার ওপর গুরুত্ব দিয়ে সাবেক এই লেবার নেতা আরও বলেন, "আন্তর্জাতিক আইন রক্ষায় আমাদের একযোগে দাঁড়াতে হবে। গাজা এবং পশ্চিম তীরে জরুরি ত্রাণ পৌঁছানো সুনিশ্চিত করতে এবং ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি অবৈধ দখলদারিত্বের অবসান ঘটাতে জাতিসংঘকে আরও কার্যকর ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।"



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews