মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ৬১ হাজার মেট্রিক টন গম নিয়ে এমভি এমপি আলট্রাম্যাক্স-২ জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে পৌঁছেছে। এটি বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সরকারের মধ্যে স্বাক্ষরিত জিটুজি-০৩ চুক্তির আওতায় এসেছে।

বুধবার (১ এপ্রিল) খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এর আগে এ চুক্তির প্রথম ও দ্বিতীয় শিপমেন্টের মাধ্যমে যথাক্রমে ৫৮ হাজার ৪৫৭ মেট্রিক টন এবং ৬২ হাজার ১৫০ মেট্রিক টন গম দেশে এসেছে।

খাদ্য মন্ত্রণালয় জানায়, জাহাজে রক্ষিত গমের নমুনা পরীক্ষা ইতোমধ্যে শুরু হয়েছে। দ্রুত গম খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জাহাজে থাকা ৬১ হাজার মেট্রিক টনের মধ্যে ২৯ হাজার ৪৫০ মেট্রিক টন চট্টগ্রাম বন্দরে এবং অবশিষ্ট ৩১ হাজার ৫৫০ মেট্রিক টন মোংলা বন্দরে খালাস করা হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ ইতোমধ্যে সরকার টু সরকার (জি টু জি) ভিত্তিতে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি কার্যক্রম শুরু করেছে। জি টু জি-০১ ও জি টু জি-০২ চুক্তির মাধ্যমে যথাক্রমে ২ লাখ ৩৭ হাজার ৮৪৫ মেট্রিক টন ও ২ লাখ ৩০ হাজার ৩৯ মেট্রিক টন গম দেশে এসেছে। এতে দেশে মোট গম পৌঁছেছে ৪ লাখ ৬৭ হাজার ৮৮৪ মেট্রিক টন।

দেশের মোট গম চাহিদা ৭০ লাখ মেট্রিক টন। এর মধ্যে দেশীয় উৎপাদন মাত্র ১০ লাখ মেট্রিক টন। বাকি চাহিদা পূরণের জন্য সরকারি ও বেসরকারি পর্যায়ে বিদেশ থেকে গম আমদানি করা হয়।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews