বাংলাদেশের একাদশ নিয়ে নাটকীয়তাই হয়ে গেল একরকম। খেলা শুরুর ঠিক আগ মুহূর্তে বদলে গেল সেরা এগারো। মোস্তাফিজের জায়গায় এলেন তাসকিন আহমেদ।

শুরুতে দেয়া টিম লিস্টে ‘সাব’ ছিলেন তাসকিন আহমেদ। তার জায়গায় একাদশে ছিলেন শরীফুল ইসলাম। তবে মাঠে নামার আগ মুহূর্তে পরিবর্তন আসে।

হঠাৎ বিসিবির পক্ষ থেকে জানানো হয়, আজ একাদশে নেই মোস্তাফিজুর রহমান, তার জায়গায় শরীফুল খেলবেন। আর তাসকিন আহমেদ তার জায়গা ধরে রেখেছেন।

মূলত, শেষ মুহূর্তের ওয়ার্ম আপের সময় ডান হাঁটুতে অস্বস্তি অনুভব করেন মোস্তাফিজ, পরে তাকে একাদশের বাইরে রেখে ফেরানো হয় তাসকিনকে। এমনটাই জানান দলের ম্যানেজার নাফিস ইকবাল।

সব মিলিয়ে বাংলাদেশ আজ নিউজিল্যান্ডের বিপক্ষে খেলছে ৩ পেসার নিয়ে। যেখানে অভিজ্ঞ তাসকিন আহমেদের সাথে আছেন শরীফুল ইসলাম ও নাহিদ রানা।

বাংলাদেশ একাদশ : মেহেদী মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান, সাইফ হাসান, নাজমুল হোসেন, লিটন দাস, তাওহিদ হৃদয়, আফিফ হোসেন, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও নাহিদ রানা।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews