নওগাঁ জেলা বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে সভাপতিসহ ১২টি পদে জয় পেয়েছে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ। জামায়াত সমর্থিত আইনজীবীরা আটটি পদে প্রতিদ্বন্দ্বিতা করলেও কোনো পদে জয় পায়নি।

সোমবার (২ মার্চ) অনুষ্ঠিত এ নির্বাচনের ভোট গণনা শেষে রাত সাড়ে ৯টার দিকে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার দেওয়ান মাহবুব আলী সুজা। 

সভাপতি পদে এম এইচ এম জাহাঙ্গীর আলম এবং সাধারণ সম্পাদক পদে আবু বেলাল হোসেন নির্বাচিত হয়েছেন। জাহাঙ্গীর আলম ১৩৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী জাকারিয়া হোসেন পান ১২৭ ভোট। সহ-সভাপতির দুই পদের একটিতে জয় পেয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের আসাদুজ্জামান আল আজাদ এবং অন্যটিতে স্বতন্ত্র প্রার্থী মোত্তালেব হোসেন।

সাধারণ সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী আবু বেলাল হোসেন ১৯৫ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের শওকত ইলিয়াস কবির পান ১৭০ ভোট। সহ-সাধারণ সম্পাদক পদে তিনটি আসনের সবকটিতে জয় পেয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থীরা। তারা হলেন- সাঈদ হোসেন আল মুরাদ, জহুরুল ইসলাম ও আরিফুল ইসলাম।

৮টি সদস্য পদের মধ্যে সাতটিতে জয় পেয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ সমর্থিত প্রার্থীরা। তারা হলেন- নুসরাত-ই আলম, তন্ময় মোল্লা, আনোয়ার হোসেন, সুলতান মাহমুদ, নজমুল হুদা ও আলতাফ হোসেন। সদস্য পদে স্বতন্ত্র হিসেবে জয় পেয়েছেন আনোয়ার হোসেন।

এ নির্বাচনে ১৫ পদের বিপরীতে ২৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। বিএনপি–সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের পূর্ণ প্যানেলের ১৫ প্রার্থীর মধ্যে ১২ জন জয়ী হন। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ তিনটি পদে স্বতন্ত্র প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করে তিনজনই নির্বাচিত হয়েছেন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews