পবিত্র সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী পটুয়াখালী জেলা শাখার উদ্যোগে দিনব্যাপী সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) পটুয়াখালী জেলা ইসলামিক ফাউন্ডেশন হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন তেলাওয়াত, নাতে রাসুল (সা.), ইসলামী সংগীত ও আলোচনা পর্বের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও বরিশাল অঞ্চল পরিচালক অ্যাডভোকেট মুয়ায্যম হোসাইন হেলাল মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও শিক্ষার গুরুত্ব তুলে ধরেন। তিনি ব্যক্তি ও সমাজজীবনে রাসুল (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান জানান।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও পটুয়াখালী জেলা আমীর অ্যাডভোকেট মো. নাজমুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আলোচক ও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল অঞ্চল টিমের সদস্য ও সাবেক পটুয়াখালী জেলা আমীর অধ্যাপক মুহম্মদ শাহআলম, জেলা সেক্রেটারি অধ্যাপক মাওলানা শহীদুল ইসলাম আল কায়ছারী, জেলা নায়েবে আমীর মো. মোশাররফ হোসেন হাওলাদার, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা ওজিহুল্লাহ, জেলা কর্মপরিষদ সদস্য ও সদর আমীর মাওলানা হাবিবুর রহমান, জেলা কর্মপরিষদ সদস্য ও পৌর আমীর মাওলানা আবুল বাশার এবং আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত হিফজুল কোরআন ও বায়তুল আমান জামে মসজিদের খতিব মাওলানা জাকির হোসাইন আজমী।

এ ছাড়া এবি পার্টির কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি মেজর (অব.) প্রফেসর ডা. আব্দুল ওহাব মিনার, মাওলানা নুরুল আমীনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সুধীজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আলোচনা পর্বে বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, আদর্শ, মানবিকতা, ন্যায়নীতি ও উত্তম চরিত্র অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, রাসুলুল্লাহ (সা.)-এর আদর্শ ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে বাস্তবায়ন করা গেলে ন্যায়, শান্তি ও কল্যাণভিত্তিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব।

বক্তারা আরও বলেন, মহানবী (সা.) সমগ্র মানবজাতির জন্য সর্বোত্তম আদর্শ। তাঁর জীবন থেকে শিক্ষা নিয়ে সমাজে ন্যায়বিচার, মানবিক মূল্যবোধ, পারস্পরিক সম্প্রীতি ও শান্তি প্রতিষ্ঠায় সবাইকে ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত, নাতে রাসুল (সা.) ও ইসলামী সংগীত পরিবেশন করা হয়। দীর্ঘ আলোচনা পর্ব শেষে সমাপনী বক্তব্য, দোয়া ও মোনাজাতের মাধ্যমে দিনব্যাপী সুধী সমাবেশের সমাপ্তি ঘটে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পটুয়াখালী জেলা শাখার প্রচার ও মিডিয়া সেক্রেটারি মো. সাইদুর রহমান খান।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews