পবিত্র রমজান উপলক্ষ্যে বসুন্ধরা শুভসংঘ, লামা উপজেলা শাখার উদ্যোগে “ রমজানের তাকওয়া শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল ” অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার বিকালে লামা পৌরসভার মধুঝিরি এলাকায় অবস্থিত একটি রেস্টুরেন্টে এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

বসুন্ধরা শুভসংঘ, লামা উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এ আলোচনা সভা ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভসংঘ লামা উপজেলা শাখার সভাপতি মো. শহিদুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ লামা উপজেলা শাখার উপদেষ্টা ও লামা প্রেসক্লাব সাধারণ সম্পাদক সাংবাদিক মো. কামরুজ্জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক কালের কণ্ঠের লামা- আলীকদম প্রতিনিধি মো. তানফিজুর রহমান। 

বসুন্ধরা শুভসংঘ, লামা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহ সভাপতি মো. ইমরান, মো. তুহিন, মো. আশরাফুল ইসলাম, মো. তারিফুল ইসলাম, মো. ইয়াসিন মামুন, যুগ্ম  সাধারণ সম্পাদক মো. ইমদাদুল হক মিলন ও মো. ইলিয়াছ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. আলাউদ্দিন, প্রচার সম্পাদক মো. সোহেল, ক্রীড়া সম্পাদক আবিদুল হক আহাদ, কর্ম ও পরিকল্পনা সম্পাদক মো. ইমরুল কায়েস রবিন, সমাজ কল্যাণ সম্পাদক মো. আল আমিন। এছাড়া মোমিন, ওয়াহিদ, ইয়াছিন ইমনসহ বসুন্ধরা শুভসংঘের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। 

সভায় বক্তারা বলেন, রমজান মাস হলো আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের মাস। এ মাসে সিয়াম সাধনার মাধ্যমে মানুষ আল্লাহ ভীতি অর্জন করে। এছাড়া নৈতিকতা, সততা, মানবিক গুণাবলিতে উদ্বুদ্ধ হয়। সভায় বক্তারা সমাজ থেকে অন্যায়, অনিয়ম দূর করে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান।

বিডি-প্রতিদিন/তানিয়া



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews