এআই-ফার্স্ট স্টার্টআপ গঠনের বাস্তব অভিজ্ঞতা নিয়ে সিআইইউতে সেমিনার

চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ) বিজনেস স্কুল এবং সিআইইউ এআই সেন্টারের যৌথ উদ্যোগে “বিল্ডিং অ্যান এআই-ফার্স্ট স্টার্টআপ: লেসন্স ফ্রম দ্য ট্রেঞ্চেস” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান বক্তা ছিলেন কজাল ডাইনামিক্স ল্যাবের ফাউন্ডার অ্যান্ড হেড অব এআই এস.এম. মাহবুব মুরশেদ। তিনি এর আগে যুক্তরাষ্ট্রের সিয়াটলে মাইক্রোসফট-এ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
বক্তব্যে তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা এখন শুধু একটি প্রযুক্তি নয়, বরং ভবিষ্যতের ব্যবসা, উদ্ভাবন ও উদ্যোক্তা তৈরির অন্যতম চালিকাশক্তি। একটি সফল এআই-ফার্স্ট স্টার্টআপ গড়ে তুলতে বাস্তব সমস্যা চিহ্নিতকরণ, ব্যবহারকারীর চাহিদা বোঝা, দক্ষ দল গঠন, দ্রুত পরীক্ষামূলক উদ্যোগ গ্রহণ এবং ধারাবাহিক উদ্ভাবনের ওপর গুরুত্ব দিতে হবে। তিনি নিজের পেশাগত অভিজ্ঞতার আলোকে স্টার্টআপ গঠন, পণ্য উন্নয়ন, বিনিয়োগ আকর্ষণ এবং বৈশ্বিক বাজারে প্রতিযোগিতার বিভিন্ন বিষয় তুলে ধরেন।
সেমিনারটি সঞ্চালনা করেন সিআইইউ বিজনেস স্কুলের শিক্ষার্থী নিলুফার ফাতেমা।

অনুষ্ঠানের শেষ পর্বে অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীরা এআই, স্টার্টআপ, গবেষণা, ক্যারিয়ার এবং আন্তর্জাতিক প্রযুক্তি খাতে কাজের সুযোগ নিয়ে বিভিন্ন প্রশ্ন করেন। প্রধান বক্তা এসব প্রশ্নের উত্তর দেন এবং ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জনে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

সেমিনারে সিআইইউর বিভিন্ন স্কুলের শিক্ষক, কর্মকর্তা ও বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা, উদ্ভাবন এবং প্রযুক্তিনির্ভর উদ্যোক্তা সংস্কৃতি গড়ে তুলতে ভবিষ্যতেও এ ধরনের জ্ঞানবিনিময়মূলক আয়োজন অব্যাহত থাকবে।

পূর্বকোণ/এএইচ



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews