চলমান ভূ-রাজনৈতিক সংঘাত, বিশেষ করে ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা ও মধ্যপ্রাচ্য পরিস্থিতির কারণে বিশ্ব বর্তমানে ইতিহাসের সবচেয়ে বড় জ্বালানি নিরাপত্তা ঝুঁকির মুখে পড়েছে।

এ বিষয়ে আন্তর্জাতিক জ্বালানি সংস্থার প্রধান ফাতিহ বিরোল সতর্ক করেছেন, বিশ্ব বর্তমানে ইতিহাসের সবচেয়ে বড় জ্বালানি নিরাপত্তা সংকটের মোকাবিলা করছে। এ সংকট ১৯৭০-এর দশকের তেল সংকটকেও ছাড়িয়ে যেতে পারে, যা বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলছে। বার্তা সংস্থা রয়টার্সকে তিনি বলেন, ?‘ক্রমবর্ধমান মূল্যের কারণে আমরা চাহিদার ওপর একটি নিম্নমুখী চাপ দেখতে পাব। এ ছাড়া জ্বালানিসংকট মোকাবিলায় সরকারগুলো বর্তমানে যেসব পদক্ষেপ নিচ্ছে বা ভবিষ্যতে নেবে, তার ফলেও চাহিদা হ্রাস পেতে পারে।’ জ্বালানি সংকটের ওপর ইরান যুদ্ধের প্রভাব সম্পর্কে ফাতিহ বিরোল বলেন, ‘আমরা এ পর্যন্ত প্রতিদিন ১৩ মিলিয়ন (১ কোটি ৩০ লাখ) ব্যারেল তেল হারিয়েছি।’ -আলজাজিরা



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews