ফলো করুন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় ব্যবধানে জয় পেয়েছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মিজানুর রহমান মিনু। তিনি ধানের শীষ প্রতীক নিয়ে রাজশাহী-২ (সিটি করপোরেশন) আসনে ১ লাখ ২৮ হাজার ৫৪৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
এ আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের ইসলামীর প্রার্থী মোহাম্মদ জাহাঙ্গীর দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৩৭০ ভোট। সে হিসেবে তার সঙ্গে রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মিনুর ভোটের ব্যবধান ২৮ হাজার ১৭৬টি।
রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ এর ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।