নিউজিল্যান্ডের বিপক্ষে দারুণ জয় পেল বাংলাদেশ। টানা ৩ উইকেট হারিয়ে দল যখন বিপর্যয়ে ছিল, সেই সময়ে পাল্টা আক্রমণ করে বাংলাদেশকে ৬ উইকেটের জয় এনে দিয়েছেন হৃদয়,পারভেজ ও শামীম।

২৭ বলে ৫১ রান করে অপরাজিত ছিলেন হৃদয়। শামীম অপরাজিত ১৩ বলে ৩১ রানে। এর আগে পারভেজ ১৪ বলে ২৮ রান করে আউট হয়েছেন।

১৮৩ রানের লক্ষ্যে বাংলাদেশের শুরুটা খুব একটা ভালো ছিল না। উইকেট হারায়নি, তবে দ্রুত রানও তুলতে পারেনি। প্রথম ১০.১ ওভারে ৩ উইকেটে বাংলাদেশের রান ছিল ৭৭।

এরপরই হৃদয় আর পারভেজ খেলার চেহারা পাল্টে দেন। তানজিদকে ফেরানো সোধির সেই ওভার থেকে তোলেন ১৮। এই জুটি থেকে আসে ২৮ বলে ৫৭ রান। পরে হৃদয়ের সঙ্গে শামীমের জুটি থেকে এসেছে ২১ বলে ৪৯ রান।

নিউজিল্যান্ড ইনিংস: ২০ ওভারে ১৮২/৬ (ক্লিভার ৫১, ক্লার্ক ৫১, কেলি ৩৯, ক্লার্কসন ২৭*; রিশাদ ২/৩২, মেহেদী ১/৩১, শরীফুল ১/৩৬, তানজিম ১/৪০)।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews