রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় প্রায় দুই ঘণ্টা পর সড়ক ছেড়েছেন বকেয়া বেতনের দাবিতে আন্দোলনরত নাসা গ্রুপের পোশাক কারখানার শ্রমিকেরা। তবে শ্রমিকরা সড়ক থেকে সরে গেলেও ওই এলাকায় যানজট সৃষ্টি হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে শ্রমিকেরা সড়ক ছাড়েন।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে, বকেয়া বেতনের দাবিতে এই পোশাকশ্রমিকেরা লাভ রোডসংলগ্ন মূল সড়কে অবস্থান নেন। তারা বিক্ষোভ শুরু করেন। এতে সংশ্লিষ্ট সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

ট্রাফিক তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. রফিকুল ইসলাম বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে শ্রমিকরা মূল সড়ক ছেড়ে দিয়েছেন। তবে দীর্ঘক্ষণ সড়ক বন্ধ থাকায় যানবাহনের চাপ রয়েছে। স্বাভাবিক হতে আরও কিছুটা সময় লাগবে।

ওসি বলেন, শ্রমিকদের বুঝিয়ে দুপুর সাড়ে ১২টার দিকে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। এরপর সড়কে যান চলাচল শুরু হয়, এখন পরিস্থিতি স্বাভাবিক।

নাসা গ্রুপের পোশাক কারখানার ১০০ থেকে ১৫০ জন শ্রমিক এই অবরোধে অংশ নেন বলে উল্লেখ করেন ওসি।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews