ফেনীর সোনাগাজীতে বৈদ্যুতিক কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো: দুলাল (৩৫) নামে এক বিদ্যুৎ মিস্ত্রির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১০ জুন) বিকেলে উপজেলার চর মজলিশপুরে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, গ্রামের ওয়াহিদ উদ্দিনের নতুন বাড়িতে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুলাল গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে ২৫০ শয্যা বিশিষ্ট ফেনী জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুলাল জেলার দাগনভূঞা উপজেলার দক্ষিণ করিমপুর সেলিম চেয়ারম্যান বাড়ির মরহুম জালাল আহমদের ছেলে।

সহকারী পুলিশ সুপার (সোনাগাজী- দাগনভূঞা সার্কেল) সৈয়দ মুমিদ রায়হান জানান, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে আইপিএসের কাজ করার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে দুলালের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। লাশ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দেয়া হলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

জানতে চাইলে ২৫০ শয্যা বিশিষ্ট ফেনী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ও সিভিল সার্জন ডা: রুবাইয়াত বিন করিম কর্তব্যরত চিকিৎসকদের উদ্ধৃতি দিয়ে নয়া দিগন্তকে জানান, হাসপাতালে আনার আগেই বিদ্যুৎ মিস্ত্রি দুলালের মৃত্যু হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews