নারায়ণগঞ্জ শহরে ছিনতাইয়ের শিকার হয়েছেন দায়িত্বরত পুলিশের একজন সহকারী উপপরিদর্শক (এএসআই)। এসময় ছিনতাইকারীরা তার সরকারি পিস্তলটি ছিনিয়ে নিয়ে গেছে।

সোমবার (৯ মার্চ) সকাল পৌনে ৬টার দিকে বিবি রোডের নিতাইগঞ্জ এলাকায় নগর ভবনের সামনে এ ঘটনা ঘটে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার তাসমিন আক্তার বিষয়টি নিশ্চিত করে বলেন, লুৎফর রহমান নামে ওই পুলিশ সদস্য অন-ডিউটিতে ছিলেন। দায়িত্ব পালনের সময় তিনি টয়লেট ব্যবহারের জন্য টিম থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। তার সঙ্গে নিজের মোটরসাইকেলও ছিল। পথে তিনজন ছিনতাইকারী তার মোটরসাইকেলের গতিরোধ করে এবং সঙ্গে থাকা সরকারি পিস্তলটি ছিনিয়ে নিয়ে যায়।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নিতাইগঞ্জের এই এলাকাটিতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নগর ভবন ও দুটি সরকারি হাসপাতাল থাকলেও এটি ছিনতাইপ্রবণ এলাকা। প্রায়ই সাধারণ পথচারীরা এখানে ছিনতাইয়ের শিকার হন। 

অতিরিক্ত পুলিশ সুপার তাসমিন আক্তার জানান, ছিনতাই ও অস্ত্র লুটের ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পুলিশের একাধিক টিম কাজ করছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews