ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে তিন কারাবন্দির মৃত্যু হয়েছে। তারা হলেন, হাজতি আবুল বাশার (৫৮), হাজতি আবদুল কাউয়ুম (৬২), ও কয়েদি শাহদাত হোসেন লিটন (৪৮)। গতকাল রোববার তাদের মৃত্যু হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান বলেন, ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ থেকে অসুস্থ অবস্থায় কারা কর্তৃপক্ষের নির্দেশে কারারক্ষী শহিদসহ কয়েকজন হাজতি আবুল বাশারকে সকাল ৭টা ২৫ মিনিটে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক এ সময় তাকে মৃত ঘোষণা করেন। তিনি নারী ও শিশু নির্যাতন মামলায় বন্দি ছিলেন। তিনি চাঁদপুর জেলার কচুয়া উপজেলার সেকান্দার আলীর ছেলে। অপরদিকে, সকাল ৯টা ৫ মিনিটে কারাবন্দি আব্দুল কাইয়ুমকে (৬২) অসুস্থ অবস্থায় কারারক্ষী হেমায়েত হোসেনসহ কয়েকজন ঢামেকের জরুরি বিভাগে নিয়ে আসেন। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি কুমিল্লার চৌদ্দগ্রামের দুদু মিয়ার ছেলে। অন্যদিকে, সাজাপ্রাপ্ত বন্দি শাহদাত হোসেন লিটন (৪৮) ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টা ৪৫ মিনিটে মারা যান। এর আগে তাকে অসুস্থ অবস্থায় গত ২৮ আগস্ট হাসপাতালে ভর্তি করা হয়েছিল। খুলনার দৌলতপুর থানার পাবলা গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে তিনি।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews